Posh N Trendy
Light Lavender রেয়ন সিল্ক
Posh N Trendy

Light Lavender রেয়ন সিল্ক

0
0 reviews
3050.00
✕ Out of Stock
Qty:
1
Content image

সিল্ক এবং মসলিন কাপড় ধোয়ার নিয়মঃ

ভারী টেক্সচার সম্পন্ন জয়শ্রী সিল্ক, রাজশাহী প্রসিদ্ধ সিল্ক, রাজশাহীর সপুরা মসলিন এবং এন্ডি সিল্ক সবই নিখুত রেশম সুতা দিয়ে বোনা হয়। এধরনের কাপড়ের বিশেষ যত্নের প্রয়োজন হয়। আর্দ্রতা কাপড়ের রং, উজ্জ্বলতা এবং গুনগত মান নষ্ট করে। অতএব সিল্ক পোষাকটি শুকনো ও পরিষ্কার স্থানে সংরক্ষণ করুন। কাপড়ের গুনগত মান বজায় রাখতে অবশ্যই ড্রাই-ওয়াশ করুন।

রেয়ন সুতার মিশ্রণ সম্পন্ন সুতা দিয়ে তৈরীকৃত এধরণের কাপড় সমূহ নানা বৈশিষ্ট্য সম্পন্ন হয়; ফলে ক্ষেত্র বিশেষে কাপড় সংকুচিত হওয়ার প্রবণতাও ভিন্ন হয়। কাপড়ের সঠিক মাপ এবং রঙের দৃঢ়তা বজায় রাখতে ক্রয়কৃত পোষাকটি ড্রাই-ওয়াশ করুন।

দীর্ঘ সময় যাবৎ কাপড় পানিতে ভিজিয়ে রাখবেন না।

কাপড় শুকানোর জন্য ছায়াযুক্ত স্থান ব্যবহার করুন।

রঙিন কাপড় আলাদা ভাবে ধুয়ে নিন। সাধারণত মেরুন, লাল, বেগুনি, ম্যাজেন্টা, কমলা, গাঢ় নীল, গাঢ় সবুজ, এবং ফিরোজা রঙের কাপড় থেকে রং ওঠার সম্ভাবনা থাকে, তাই ভেজা অবস্থায় কখনোই হালকা রঙের কাপড়ের সাথে গাঢ় রঙের কাপড় একসাথে রাখবেন না।

কাপড় ধোয়ার পূর্বেই রঙের দৃঢ়তা পরীক্ষা করার জন্য এক কাপ পানিতে কাপড়ের একটি কোণা ২০ মিনিট ভিজিয়ে রাখুন। যদি রং ওঠে তবে একটি বালতিতে ঠান্ডা পানির সাথে ৫ টেবিল চামচ লবণ মিশিয়ে একটি দ্রবণ তৈরী করে নিন এবং পোষাকটি ২ ঘন্টা ভিজিয়ে রাখুন। এটি রঙের দৃঢ়তা নিশ্চিত করবে।